ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়তে একযোগে কাজ করবে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে সরকারের যৌথ উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী শিক্ষার মানোন্নয়ন এবং সৃজনশীল মেধা বিকাশে বই পড়ার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। এই সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সরকারের এই উদ্যোগের ফলে দেশের তৃণমূল পর্যায়ের স্কুলগুলোতে বই পড়ার সংস্কৃতি আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার দাবি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়তে একযোগে কাজ করবে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র

আপডেট সময় : ১১:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬