ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে: আবু সুফিয়ান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, খেলাধুলা কেবল শরীরকেই নয়, মনকেও সতেজ রাখে। তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার অভ্যাস কিশোর-কিশোরীদের মাদকাসক্তি, কিশোর গ্যাংসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সাহায্য করবে। তাই শৈশব থেকেই আমাদের খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, তবে তারা খেলাধুলার মান উন্নয়নে কাজ করবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমির উদ্যোগে আয়োজিত ‘সংবর্ধনা ও বেল্ট সিরিমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্যগুলো করেন।

আবু সুফিয়ান আরও বলেন, কারাতে একটি শিল্প এবং একই সাথে এটি চিত্তবিনোদনেরও মাধ্যম। কারাতে মানুষকে খালি হাতে আত্মরক্ষার কৌশল শেখায়, যা শারীরিক ও মানসিক শক্তিকে বৃদ্ধি করে। এটি শুধুমাত্র আক্রমণ করার পদ্ধতি নয়, বরং নিজেকে রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ কৌশলও বটে। এটি আমাদের শারীরিক ফিটনেস, মনোযোগ, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। সুফিয়ান আশা প্রকাশ করেন যে, আগামী দিনে মহানগর কারাতে একাডেমি দেশসেরা খেলোয়াড় উপহার দেবে।

পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ খেলোয়াড়দের হাতে বেল্ট, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মহানগর কারাতে একাডেমির সভাপতি মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহম্মদ, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গোলজার হোসেন, আরিফুল ইসলাম এবং মহানগর কারাতে একাডেমির প্রধান কোচ ও সাধারণ সম্পাদক সেনসি মহিন উদ্দিন মহিম।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে শোকজ, ভিডিও বার্তায় ‘বিস্ময়’ প্রকাশ

বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে: আবু সুফিয়ান

আপডেট সময় : ০৯:৩১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫