ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, গ্রেফতার আরও ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

দৈনিক প্রথম আলো-দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই হামলার ঘটনায় এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ৩১।

মঙ্গলবার ও বুধবার (২৪ ডিসেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ক‌রে ডিএম‌পির সি‌টি‌টি‌সি ইউনিট ও গো‌য়েন্দা বিভাগ। 

সিটিটিসির বরাত দি‌য়ে ডিএমপির মি‌ডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি মুহাম্মদ তা‌লেবুর রহমান বলেন, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোড এলাকা থেকে জাকির হোসেন শান্তকে ও বুধবার (২৪ ডিসেম্বর) টঙ্গীর আব্দুল্লাহপুর মোড় এলাকা থেকে স্বপন মন্ডলকে গ্রেফতার করা হয়। 

এছাড়া, পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেফতার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি টিম।

১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে ন্যক্কারজনক হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার ছাড়া ফ্যাসিবাদী চরিত্র দূর হবে না: গোলাম পরওয়ার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, গ্রেফতার আরও ৩

আপডেট সময় : ০৭:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫