ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

হাদি হত্যা : মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে হিমন (৩০) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হাদি হত্যার অন্যতম সন্দেহভাজন ও পলাতক মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী বলে জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। 

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের রাজ্জাক হোটেলে অভিযান চালিয়ে হিমনকে আটক করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্ত্রের সন্ধান দেন। তার দেওয়া তথ্যানুযায়ী, আদাবরের ১৭/বি এলাকার একটি বাসা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হিমন আদাবর থানা যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল এবং মোটরসাইকেল চালক আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। হাদি হত্যার ঘটনায় তার কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও হাদির মৃত্যুর পর তা নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হয়। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয় খুললেন খাগড়াছড়ি আ.লীগের নেতাকর্মীরা

হাদি হত্যা : মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫