ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সংখ্যালঘুদের সুরক্ষা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বদল বিষয়ে যা বললেন প্রেস সচিব

বিভিন্ন পত্রপত্রিকায় স্বরাষ্ট্র ও উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারীকে সরিয়ে দেওয়ার খবর এসেছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই এবং এই বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনও আলোচনা হয়নি।

বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিদেশি পত্রপত্রিকায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রতিবেদন প্রসঙ্গে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দিপু হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছি এবং এই ঘটনায় যারা যারা জড়িত ছিলেন তাদের ভিডিও এবং ভিজুয়ালস দেখে আমরা অ্যাটলিস্ট ১২ জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে আইন উপদেষ্টা জানিয়েছেন এই মামলাটির ট্রায়ালটাও হবে দ্রুত বিচার আইনে। আমরা আমাদের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা দিচ্ছি। আপনি দেখেছেন দুর্গাপূজার সময় গত বছরে, এই বছরে অন্যান্য যত বড় ধর্মীয় উৎসব হয়, প্রত্যেকটা সময় আমাদের যথেষ্ট সিকিউরিটি ছিল এবং আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি যাতে এই ধর্মীয় উৎসবগুলো যথেষ্ট আনন্দের সঙ্গে হয় এবং সব ধরনের সিকিউরিটি যাতে থাকে।

তিনি বলেন, মঙ্গলবার আমাদের শিক্ষা উপদেষ্টা দিপুচন্দ্র দাসের বাড়িতে গিয়েছিলেন। দিপু চন্দ্র দাসকে কয়েকদিন আগে কী ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন যে, পুরও ক্যাবিনেট পুরও সরকার দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে আছে, তার জন্য যা যা করা দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

সংখ্যালঘুদের সুরক্ষা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বদল বিষয়ে যা বললেন প্রেস সচিব

আপডেট সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫