ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ‍্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বুধবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

এর আগে গত ২১ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। পরে গত ২৩ ডিসেম্বর মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা।

প্রসঙ্গত, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। পরে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত‍্যাগ করেন।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার ছাড়া ফ্যাসিবাদী চরিত্র দূর হবে না: গোলাম পরওয়ার

পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

আপডেট সময় : ০৩:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫