বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর প্রসঙ্গে বলেছেন, “সবাই এই সনদে স্বাক্ষর করেছেন। যারা দু-একজন এখনও স্বাক্ষর করেননি, আশা করি তারা ভবিষ্যতে তা করবেন। এটি উন্মুক্ত রাখা আছে।” শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হলো। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এটি জাতির জন্য এক স্মরণীয় দলিল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা এবং জন প্রত্যাশা—সবকিছুর কেবল শুরু হলো।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও যোগ করেন, এই সনদের যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই আমরা একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো অর্জন করতে সক্ষম হব। সেই কাঠামোর ভিত্তিতেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে। এর ফলে শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে, তা সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এরপরও যদি প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসতে চান, তবে অবশ্যই বসা হবে।
রিপোর্টারের নাম 























