জুলাই সনদ সই এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যের পর অনুষ্ঠানে একটি বিশেষ প্রামাণ্যচিত্র দেখানো হয়। এই প্রামাণ্যচিত্রে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নানা নিষ্ঠুরতার চিত্র তুলে ধরা হয়।
প্রামাণ্যচিত্রটিতে যখন আয়নাঘরে গুম হওয়া পরিবারের কান্না, বেঁচে ফেরা ব্যারিস্টার আরমানের সেই ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং জুলাই আন্দোলনে ঘটে যাওয়া নির্মম হত্যার দৃশ্যগুলো দেখানো হচ্ছিল, তখন চারপাশের পরিবেশ ভারী ও আবেগঘন হয়ে ওঠে।
সাত মিনিটের এই প্রামাণ্যচিত্রটি দেখার জন্য সংসদ ভবনের বাইরেও প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। তাদের সবার চোখ ছিল মঞ্চের সামনের বড় এলইডি পর্দার দিকে। এই দৃশ্যগুলো দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
অনুষ্ঠানে আসা রাশেদুল ইসলাম নামের একজন স্কুল শিক্ষক বলেন, ‘এই প্রামাণ্যচিত্রটি বাংলাদেশের ইতিহাসের একটা অন্ধকার সময়কে তুলে ধরেছে।’
আরেকজন অভিভাবক নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘এই দৃশ্যগুলো আমাদের সেই দুর্ভাগ্যজনক দিনগুলোর কথা মনে করিয়ে দিলো। আমরা চাই, এমন দিন যেন আর কখনো ফিরে না আসে।’
রিপোর্টারের নাম 




















