ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

চকবাজারে নবজাতকের মৃতদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

চকবাজারের চাঁদনী ঘাট এলাকা থেকে একটি ছেলে নবজাতকের  মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম।

তিনি বলেন, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সংবাদ পেয়ে চকবাজার চাঁদনী ঘাট এলাকার চিপা গলি থেকে কালো পলিথিনের ব্যাগে পেঁচানো নবজাতকটির মৃতদেহ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নবজাতকটি ছেলে সন্তান, তার বয়স আনুমানিক এক দিন হবে। কে বা কারা তাকে ফেলে গেছে, তা জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

চকবাজারে নবজাতকের মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫