ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ভাঙায় বাস দুর্ঘটনায় নারী ও শিশু নিহত: আহত অন্তত ১২ জন

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন যাত্রী। বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী এলাকার (ঢাকা-বরিশাল মহাসড়ক) কাছে এই দুর্ঘটনা ঘটে। আহত ১২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিচয় জানা গেছে। নিহত নারীর নাম শামসুন্নাহার বেগম (৪৩)। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা এবং নারায়ণগঞ্জ শিল্প পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলামের স্ত্রী। নিহত শিশুর নাম রাবেয়া আক্তার (৮)। সে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোডা গ্রামের আবু হানিফ গাজীর মেয়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল শ্যামলী পরিবহনের একটি বাস। সেই বাসটি ইউরো লাইনের অপর একটি বাসকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। ধাক্কায় ইউরো লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারী নিহত হন এবং শিশুসহ আরও ১৩ জন আহত হন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছিল। এছাড়া হাসপাতালে আনা ১৩ জন আহত রোগীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোবাইল ফোনে শিশু রাবেয়ার চাচা ফিরোজ গাজী জানান, আহত অবস্থায় রাবেয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর জন্য কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি: রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক সংস্কারই কি একমাত্র পথ?

ভাঙায় বাস দুর্ঘটনায় নারী ও শিশু নিহত: আহত অন্তত ১২ জন

আপডেট সময় : ০৩:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫