ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন: ২৪ ঘণ্টা পরও বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া, অসুস্থ পাশের গার্মেন্টসের কর্মীরা

গতকাল রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে শাহআলম কেমিক্যাল নামের একটি রাসায়নিকের গোডাউনে আগুন লাগার পর তা পার্শ্ববর্তী একটি গার্মেন্টস কারখানায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানা গেছে। ভয়াবহ আগুনের সূত্রপাতের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও রাসায়নিকের গোডাউনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়ার সঙ্গে বের হচ্ছে বিষাক্ত গ্যাস, যার কারণে পাশের একটি গার্মেন্টসের কর্মীরাও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) শিয়ালবাড়ির ঘটনাস্থলে সরেজমিন উপস্থিত থেকে এই উদ্বেগজনক দৃশ্য দেখা যায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নেভানো হলেও আজও সেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, যা ফায়ার ফাইটাররা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এই বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার মধ্যেও সেখানে উৎসুক জনতা ভিড় করায় ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্কতামূলক মাইকিং করছেন। জনসাধারণকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বিষাক্ত গ্যাস থেকে রক্ষা পেতে ঘটনাস্থল থেকে অন্তত ৩০০ গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে।

এদিকে, শাহআলম কেমিক্যালের গোডাউন থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ার কারণে পাশের (দুই বিল্ডিং পরে) রাইজিং গ্রুপ নামের একটি গার্মেন্টসের কর্মীরা কাজ করতে এসে অসুস্থ হয়ে পড়েন।

রাইজিং গ্রুপ গার্মেন্টসের কর্মী মো. মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, “আমি সকাল ৮টার আগেই অফিসে আসি, বাকিরাও আসে। আমরা অফিসের ফ্যান এবং এডজাস্ট ফ্যান চালু করার সঙ্গে সঙ্গেই ধোঁয়া আমাদের অফিসে প্রবেশ করে। তখনই হঠাৎ করে সবাই কাশতে শুরু করে। অনেকে বমি করে, কেউ কেউ জ্ঞানও হারায়। পরে তাদের পাশের স্বপ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনুমানিক ৩০-৪০ জন কর্মী অসুস্থ হয়েছে। এরপর আমাদের গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়।”

রাইজিং গ্রুপ গার্মেন্টসের সুইং সেকশনের সুপারভাইজার বলেন, “আমরা অফিসে গেলে ৮টার কিছুক্ষণের মধ্যেই একে একে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। একজনকে ধরতেই আরেকজন পড়ে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছিল।”

স্বপ্ন জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. কবির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, “আমাদের হাসপাতালে আজ সকালে রাইজিং গ্রুপ থেকে ১০-১২ জন অসুস্থ হয়ে এসেছিলেন। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। চার জন ২ ঘণ্টা ধরে আমাদের এখানে ছিলেন। তারা সুস্থ বোধ করায় তাঁদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সব মিলিয়ে প্রায় ৩০ জন অসুস্থ হয়ে এসেছিলেন। আমাদের সিট কম থাকায় বাকিদের সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেই।”

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগর শিয়ালবাড়ির ওই ভবনে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে ১২টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। শেষ পর্যন্ত মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন: ২৪ ঘণ্টা পরও বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া, অসুস্থ পাশের গার্মেন্টসের কর্মীরা

আপডেট সময় : ০১:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫