ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মিরপুরের অগ্নিকাণ্ডে ১৬ মরদেহ ঢামেক মর্গে, পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা মোট ১৬টি মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস ঢাকা সদর-১ জোন কমান্ডার মো. এনামুল হক এই তথ্য নিশ্চিত করেন।

এনামুল হক জানান, মিরপুর রূপনগরের অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ সংশ্লিষ্ট থানা পুলিশের উপস্থিতিতে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুকও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মিরপুর রূপনগর শিয়ালবাড়ির অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের লাশ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত রয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া সবগুলো মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় দেখে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছেন। তিনি নিশ্চিত করেন, ডিএনএ পরীক্ষার পরই কেবল মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, নিহতদের স্বজনদের অনেকেই ছবি নিয়ে লাশের সন্ধানে মর্গের সামনে ভিড় করছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধা পাচার: বিপন্ন জনপদ ও একটি জাতির বুদ্ধিবৃত্তিক রক্তক্ষরণ

মিরপুরের অগ্নিকাণ্ডে ১৬ মরদেহ ঢামেক মর্গে, পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত

আপডেট সময় : ১০:৪৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫