ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি-অটোরিকশার যাত্রী নিহত, চালক আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাতুয়াইল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে সেটি সড়কে ছিটকে পড়ে। এতে সিএনজিতে থাকা যাত্রী মো. শাহিন (৩৫) ও চালক ফিরোজ (৪৫) গুরুতর আহত হন।

আহত অবস্থায় মো. শাহিনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। আহত চালক ফিরোজ বর্তমানে ঢামেকহাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মো. শাহিন যাত্রাবাড়ীর সানারপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম শামসুল হক।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সরবরাহে ঘাটতি, সংকট কাটছে না দ্রুত

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি-অটোরিকশার যাত্রী নিহত, চালক আহত

আপডেট সময় : ০৮:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫