ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

আবুল সরকারের মুক্তি ও হামলার বিচার দাবিতে রাজধানীতে ‘প্রতিরোধ যাত্রা’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বৈষম্যবাদী তৎপরতা, মব সন্ত্রাস ও বাউল–প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে এবং বাউল আবুল সরকারের মুক্তিসহ ৯ দফা দাবিতে আক্রান্ত ও ফ্যাসিবাদবিরোধী জনগণের ‘প্রতিরোধ যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ‘প্রতিরোধ যাত্রা’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সমাজের মধ্যে ক্রমান্বয়ে বৈষম্যবাদীর তৎপরতা, সন্ত্রাসী হামলা, মব সন্ত্রাসী হামলা দিন দিন বাড়ছে। সারা দেশে শত শত মাজার, বাউল গানের আসর, বাউল ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হামলা চলছে। দেশে স্বার্থবিরোধী চুক্তি করা হচ্ছে। সম্প্রতি নির্বাচন তফসিল প্রকাশের সঙ্গে সঙ্গে বলা হয়েছে, নির্বাচনের সময় কোনও ধরনের বিক্ষোভ সমাবেশ হলে সরকার তা দমন করবে। আমরা বরং সরকারের কাছে দাবি জানাতে চাই, তারা যেন এমন ঘটনা এবং জনস্বার্থবিরোধী তৎপরতা পৃষ্ঠপোষকতা না করে যাতে জনগণের মধ্যে বিক্ষোভ তৈরি হয়।’

বাউল আবুল সরকারের মুক্তি, বাউল–সুফি–মাজার–দরবারসহ জাতি–ধর্ম–লিঙ্গ–শ্রেণী–পেশা নির্বিশেষে মানুষ ও প্রাণ–প্রকৃতির উপর অব্যাহত হামলার বিচার, ইন্টেরিম সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অবস্থান এবং ব্যর্থ স্বরাষ্ট্র ও সংস্কৃতি উপদেষ্টা পদত্যাগসহ ৯ দফা দাবিতে এই প্রতিরোধ যাত্রা আয়োজন করা হয়।

আয়োজনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সমাবেশ। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন এবং বটতলার থিয়েটারকর্মী কাজী রোখসানা রুমার সঞ্চালনায় সমাবেশটি শুরু হয় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনের মাধ্যমে। অনুষ্ঠানে গণসাংস্কৃতিক ঐক্য এবং উদীচি দলীয় সংগীত পরিবেশনা করে। একক আবৃত্তি পরিবেশন করেন শামসুজ্জামান মিলন এবং আবৃত্তি ফেডারেশন দলীয় আবৃত্তি পরিবেশনা করে। এছাড়া বটতলা ও প্রাচ্যনাট দুটি নাটক মঞ্চস্থ করে। বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে বাউল আলমাস সরকার, সুজন সরকার, মিলন সরকার এবং গোলাম মোর্শেদ মিরণ এতে বাউলসংগীত পরিবেশন করেন।

সাংস্কৃতিক সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মশাল মিছিল প্রেস ক্লাব পর্যন্ত অগ্রসর হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

আবুল সরকারের মুক্তি ও হামলার বিচার দাবিতে রাজধানীতে ‘প্রতিরোধ যাত্রা’

আপডেট সময় : ০৯:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫