ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার চার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও এলাকা হতে ৪ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মো. রাসেল হোসেন (৩৪), মো. সাকিব হাসান (২২), মো. আতিকুল হাসান (২৬) ও শ্রী খোকন চন্দ্র শীল (২০)। 

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ডিবি সূত্র জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে  ৪টার দিকে খিলগাঁও থানাধীন খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজ গেটের দক্ষিণ পার্শ্বে খিলগাঁও বিশ্বরোড পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজ গেটের দক্ষিণ পার্শ্বে সবুজ হাওলাদারের চায়ের দোকানের সামনে খিলগাঁও বিশ্বরোড পাকা রাস্তায় অভিযান পরিচালনা চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার চার

আপডেট সময় : ০৯:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫