ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

আসিফ মাহমুদের বিজয় র‍্যালি পরিণত হলো প্রতিবাদ মিছিলে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ উপলক্ষে শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয় র‍্যালির প্রস্তুতিকালে খবর পান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আসিফ জানান, এটি বিজয় মিছিল নয়, প্রতিবাদ মিছিল।

শুক্রবার বিকালে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ অঞ্চলের জনগণের অংশগ্রহণে এ মিছিল হয়।

প্রতিবাদ মিছিলে আসিফ মাহমুদ নিজেই ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই; লাগছে গুলি হাদির গায়, আমরা আছি লাখো ভাই’ স্লোগান দেন।

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন, হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই। সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জাতীয় নির্বাচনের তফসিলের পরপরই এ রকম ঘটনা অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

আসিফ মাহমুদের বিজয় র‍্যালি পরিণত হলো প্রতিবাদ মিছিলে

আপডেট সময় : ০৮:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫