ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঢামেকে সাংবাদিকের ওপর হাদির সমর্থকদের হামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শরীফ ওসমান হাদির সমর্থকদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। ওই সাংবাদিকের নাম রিফাত রিসান। তিনি বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’-এর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিফাত রিসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হামলার বিষয়ে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান সংবাদ সংগ্রহের জন্য। সেখানে জরুরি বিভাগের সামনে কয়েকজন তাকে ভিডিও করতে বাধা দেন। কেন বাধা দিচ্ছেন জানতে চাইলে তারা তার ওপর হামলা চালায়। পরে পাশেই থাকা আরেক গণমাধ্যমকর্মীর সহায়তায় তিনি সেখান থেকে রক্ষা পান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে যুবদল কর্মী নিহত: সন্ত্রাসীদের গুলিতে প্রাণহানি, আহত ২, একজন গ্রেপ্তার

ঢামেকে সাংবাদিকের ওপর হাদির সমর্থকদের হামলা

আপডেট সময় : ০৭:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫