বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন মূলত তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপিকে ঠেকানোর জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে নির্বাচন অনেক পিছিয়ে গেছে। তবে তিনি নিশ্চিত, নির্বাচন যখনই হোক না কেন, বিএনপির ভূমিধস বিজয় হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, জাতীয় পার্টি এখন শুধু নামেই আছে, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই।
আওয়ামী লীগ সম্পর্কে দুদু আরও বলেন, রাজনৈতিকভাবে সচেতন সাধারণ মানুষ কেউই বিশ্বাস করে না যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে। বিচ্ছিন্নভাবে খাপছাড়া মিছিল করলেই তারা ফিরে আসতে পারবে না। তিনি মনে করেন, দিন যত যাবে শেখ হাসিনা ততই ইতিহাসের বিচারের দিকে ধাবিত হবেন এবং সময়ের কাছে তাকে জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশ ও মহল ষড়যন্ত্র করছে। যতক্ষণ না দেশে গণতন্ত্র ফিরে আসছে, ততক্ষণ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রিপোর্টারের নাম 






















