মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আড়াই দিনেই ইনিংস হার, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের বিপর্যয়

  • হালনাগাদ সময় : ০১:৩৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়া সফরের সাফল্য পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারীরা ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে। ম্যাচের আড়াই দিনের মাথাতেই ১৮৪ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান তোলার জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৯১ রান তুলতে সক্ষম হয়েছিল। ৪০৩ রানের বিশাল ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ৫৮ রানে তানজিদ হাসান তামিম (২৯) আউট হওয়ার পর দ্রুত আউট হন মুমিনুল হক ও মাহফিজুল ইসলাম রবিন (৩৮)।

মাঝপথে তাওহীদ হৃদয়ের ৪১ এবং নাজমুল হোসেন শান্তর লড়াই কিছুটা আশার সঞ্চার করলেও প্রোটিয়া পেসার ভিয়ান মুল্ডারের তোপের মুখে পড়ে পুরো দল। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ভিয়ান মুল্ডারের মারাত্মক বোলিংয়ের সামনে কূল হারিয়ে আড়াই দিনেই পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশকে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আড়াই দিনেই ইনিংস হার, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের বিপর্যয়

হালনাগাদ সময় : ০১:৩৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬