মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৭ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ হৃদয় ও লিটনের

  • হালনাগাদ সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ ৯ উইকেটের বড় ব্যবধানে হারলেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দলীয় ব্যর্থতার সেই ম্যাচে জোড়া সেঞ্চুরির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এই দুই ব্যাটার।

বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিং অনুযায়ী, ব্যাটারদের তালিকায় ২৮ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩৩তম স্থানে উঠে এসেছেন তাওহীদ হৃদয়। অন্যদিকে ৯ ধাপ উন্নতি করে ২৪ নম্বরে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। ফলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখন লিটন।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে হৃদয়ের ১৩৭ রানের ইনিংসটি ছিল প্রশংসনীয়। ২২৭ বলের এই ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ডে যৌথভাবে স্থান পান তিনি। এর আগে ২০২২ সালে ডারবানে ১৩৭ রান করেছিলেন মাহমুদুল হাসান জয়।

প্রথম ইনিংসে হৃদয়ের পাশাপাশি ১৭৯ বলে ১২০ রানের ইনিংস খেলেন লিটন দাস। তবে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম চার ধাপ পিছিয়ে ২৮তম এবং নাজমুল হোসেন শান্ত তিন ধাপ পিছিয়ে ৩৫তম স্থানে নেমে গেছেন। বড় পতন হয়েছে মুমিনুল হকের; ১৮ ধাপ পিছিয়ে তিনি অবস্থান করছেন ৫৬ নম্বরে।

বোলারদের তালিকায় বাংলাদেশের হাসান মাহমুদ তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২৯তম স্থানে উঠে এসেছেন। এছাড়া তাসকিন আহমেদ ৫১তম এবং নাঈম হাসান ৪৫তম স্থানে রয়েছেন। টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নাট্যকার মাতিয়া বানু শুকুরের প্রয়াণে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

27 November 2026

যুক্তরাষ্ট্রে চরকির নতুন ব্যবসায়িক অংশীদার হলো টোস্টার প্রোডাকশন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ হৃদয় ও লিটনের

হালনাগাদ সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬