মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সরিষাবাড়ীতে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০১:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজনৈতিক বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার পাখিমারা গ্রামে নিজ বাড়ি থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল হামিদ (৫৬) সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তিনি উপজেলার পাখিমারা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর সরিষাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় আব্দুল হামিদের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধের জেরে হামলা, ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। মামলার তদন্ত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাখিমারা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মামলার তদন্তের অংশ হিসেবে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সরিষাবাড়ীতে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০১:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬