মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ দাবি করা পুলিশ কর্মকর্তা আবুল হাসান কারাগারে

  • হালনাগাদ সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প থেকে গ্রেপ্তার হওয়া ময়মনসিংহ এসআরবি-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে।

সোমবার রাত আটটার দিকে ভৈরব ক্যাম্প থেকে ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ডিএমপির মতিঝিল থানার একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ এসআরবি-১৪-এর অধিনায়ক (অতি. ডিআইজি) মু. মাসুদ রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএমপি ডিবি পুলিশ ভৈরব ক্যাম্প থেকে মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পরিকল্পনায় আবুল হাসানের যুক্ত থাকার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। এ ছাড়া কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, ৫ আগস্টের আগে নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্বে থাকাকালে আবুল হাসান নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দিতেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ দাবি করা পুলিশ কর্মকর্তা আবুল হাসান কারাগারে

হালনাগাদ সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬