মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১১ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় জুয়ার আসরে পুলিশের হানা: নগদ টাকা ও তাসসহ গ্রেপ্তার ৬

  • হালনাগাদ সময় : ১০:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটায় রাতের আঁধারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের আছির উদ্দিন (৫৭), শাহ আলম (৪৭), রব্বানী মিয়া (৩৫), শহিদুল ইসলাম (৫৫), হারুন মিয়া (৪৫) এবং সরোয়ার হোসেন (৫২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের একটি বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে আটক করা হয়।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনাস্থল থেকে তাস ও নগদ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাইবান্ধায় জুয়ার আসরে পুলিশের হানা: নগদ টাকা ও তাসসহ গ্রেপ্তার ৬

হালনাগাদ সময় : ১০:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬