মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১২ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চিকিৎসক থেকেও সেবা বঞ্চিত রোগীরা: দ্রুত বন্ধ হচ্ছে সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টার

  • হালনাগাদ সময় : ১০:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চিকিৎসক উপস্থিত থাকার পরও নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা রোগীরা। বহির্বিভাগের টিকিট কাউন্টার দুপুর ১টা বাজতেই বন্ধ হয়ে যাওয়ায় সেবা না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে দরিদ্র ও বয়স্ক মানুষগুলোকে। টিকিট বিতরণ ও সেবা প্রদানের সময়সীমা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জনের ভিন্নমুখী বক্তব্যে তৈরি হয়েছে ব্যাপক অসংগতি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ থাকায় সেবা নিতে আসা অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ফিরে যাচ্ছেন। হাসপাতালের কর্মীদের দাবি, দুপুর ১টার পর টিকিট না দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক ভিন্নমত পোষণ করে জানান, বহির্বিভাগ দুপুর আড়াইটা পর্যন্ত চালু রাখা এবং রোগী উপস্থিত থাকা পর্যন্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা বাধ্যতামূলক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথাও জানান তিনি।

কৃষি কাজ ফেলে ও দূরদূরান্ত থেকে অতিরিক্ত টাকা খরচ করে এসে সেবা না পেয়ে ফিরে যাওয়া সাধারণ রোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। নির্ধারিত সময়সূচির তোয়াক্কা না করে কার নির্দেশে আগেভাগে টিকিট কাউন্টার বন্ধ করা হচ্ছে—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চিকিৎসক থেকেও সেবা বঞ্চিত রোগীরা: দ্রুত বন্ধ হচ্ছে সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টার

হালনাগাদ সময় : ১০:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬