বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ সকালের পরিমাপে ঢাকার এিউকিআই স্কোর ছিল ১৯৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৫৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ (২২২) এবং ১৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। এছাড়া যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি ও চীনের উহান।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।
























