মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৪৬ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১৩৬৭

  • হালনাগাদ সময় : ০৩:২৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৬৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে ১ হাজার ৪১৭ জন রোগী শনাক্ত হলেও হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৯২৯ জন রোগী ভর্তি রয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অন্য এক তথ্যে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ২৩২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

24 November 2026

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের চেষ্টা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১৩৬৭

হালনাগাদ সময় : ০৩:২৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬