মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১১ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেশে আর ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

  • হালনাগাদ সময় : ১০:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশে ফ্যাসিবাদ ফেরার আর কোনো সুযোগ নেই উল্লেখ করে রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেন ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মিরপুর-১-এর সনি মোড় থেকে শুরু হওয়া এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীসহ সারাদেশে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও আয়নাঘর তৈরির মাধ্যমে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল, তার সমাপ্তি ঘটেছে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে। এখন সেই ফ্যাসিবাদীদের কোনো উসকানিমূলক তাণ্ডব দেশের জনগণ বরদাশত করবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশে আর ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

হালনাগাদ সময় : ১০:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬