মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২৪ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জনগণের শক্তিতেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: সাঈদ আল নোমান

  • হালনাগাদ সময় : ১০:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জনগণের শক্তিকে পাথেয় করে সব ধরনের ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলার দৃঢ় ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেছেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো চক্রান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে তোলা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর লালখান বাজার মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-১০ আসন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়।

সাঈদ আল নোমান বলেন, দীর্ঘদিনের ত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করতে দেওয়া হবে না। জনগণের আস্থা ও ভালোবাসাই জাতীয়তাবাদী দলের মূল শক্তি।

তিনি আরও উল্লেখ করেন, দল বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের মূল অঙ্গীকার ‘ষড়যন্ত্রের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’। সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে সাঈদ আল নোমানের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, এম এ সবুরসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জনগণের শক্তিতেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: সাঈদ আল নোমান

হালনাগাদ সময় : ১০:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬