মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩৭ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মাহফিল থেকে শিশু অপহরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ১০:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহে ধর্মীয় সভা (ওয়াজ মাহফিল) থেকে সুয়াইব হোসেন (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনায় এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত শিশুটিকে উদ্ধারে পরিবার বিকাশ অ্যাকাউন্টে ৪৫ হাজার টাকা মুক্তিপণ পাঠালেও শিশুটিকে নির্যাতন করে জামালপুর রেলওয়ে স্টেশনে ফেলে রেখে যাওয়া হয়।

গ্রেপ্তার হওয়া ইমামের নাম আবু রায়হান (২৭)। তিনি জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে এবং সরিষাবাড়ী উপজেলার চর হেলেঞ্চাবাড়ি এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানাতেও একটি অপহরণ মামলা রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এজাহারের বিবরণ অনুযায়ী, গত ৭ নভেম্বর রাতে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে যায় মেলান্দহ মডেল মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী সুয়াইব। সেখান থেকে লেজার লাইট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করেন ইমাম আবু রায়হান। পরে নিজের থাকার কক্ষে শিশুটিকে আটকে রেখে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

দর-কষাকষি শেষে দুই দফায় ৪৫ হাজার টাকা বিকাশ মারফত গ্রহণ করলেও শিশুটিকে মুক্তি না দিয়ে মারধর করা হয়। পরবর্তীতে ২১ নভেম্বর ভোরে জামালপুর রেলওয়ে স্টেশনে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত। পরে স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে এবং ২৩ নভেম্বর শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাহফিল থেকে শিশু অপহরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

হালনাগাদ সময় : ১০:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬