মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০২ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সিলেটে সন্ত্রাসীদের কোনো সুখবর পেলে মেহমানদারি করা হবে: আরিফুল হক চৌধুরী

  • হালনাগাদ সময় : ০৯:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিলেটের কোথাও আওয়ামী সন্ত্রাসীদের সুখবর পেলে মেহমানদারি করবেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সন্ত্রাসীরা কোনো অবস্থাতে সিলেটে যেন স্থান না পায়। তাদের কোনো সুখবর পেলে আপনারা মেহমানদারি করবেন। মেহমানদারি করে আমরা আমাদের জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠে-ময়দানে কাজ করে যাব।’

বিগত দিনের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘এই অগ্নি-সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বিগত দিনে যেভাবে আন্দোলন-সংগ্রাম করেছি, সেভাবে আবারও প্রতিরোধ গড়ে তুলব। যাতে এই সন্ত্রাসী গোষ্ঠী কোনো অবস্থাতে সিলেট জেলা তথা বাংলাদেশের কোথাও স্থান না পায়।’

সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদী লুনা, সিলেট-৩ আসনের এমপি এম এ মালেক, সিলেট-৬ আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিলেটে সন্ত্রাসীদের কোনো সুখবর পেলে মেহমানদারি করা হবে: আরিফুল হক চৌধুরী

হালনাগাদ সময় : ০৯:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬