মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৯ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সীমান্তে বিজিবির অভিযানে ১৭৫ জন আটক, সাড়ে ৪ কোটি টাকার মালামাল জব্দ

  • হালনাগাদ সময় : ০৭:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত আড়াই মাসে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পৃথক অভিযানে ১৭৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে প্রায় ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বাহিনীটি।

শনিবার (২১ নভেম্বর) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

অভিযানকালে বিজিবি সদস্যরা ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৫৭৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এছাড়া ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ কেজি ৭২ গ্রাম গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সীমান্তে বিজিবির অভিযানে ১৭৫ জন আটক, সাড়ে ৪ কোটি টাকার মালামাল জব্দ

হালনাগাদ সময় : ০৭:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬