মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৮ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নাশকতা রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ০৭:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তারা অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় হামলা এবং মানুষ হত্যার মতো জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব নাশকতা প্রতিহত করতে গ্রাম পুলিশদের জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশদের সাথে আয়োজিত এক দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা সরকারি দায়িত্ব পালন করছেন। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন এবং তাদের আইনের আওতায় আনতে সহায়তা করুন।

গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। এছাড়া যাতায়াত ও পেনশন ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। সভায় বেতন-ভাতা সময়মতো পাওয়ার বিষয়ে দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী তা জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদে উত্থাপনের আশ্বাস দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নাশকতা রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

হালনাগাদ সময় : ০৭:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬