মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৫ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো: সর্বনিম্ন বেতন ১১,৯০০ টাকা

  • হালনাগাদ সময় : ০৪:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চামড়াপণ্য ও জুতা কারখানা খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরিকাঠামো ঘোষণা করেছে সরকার। দীর্ঘ ছয় বছর পর ঘোষিত এই কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মচারীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। নতুন নিয়মে প্রতিবছর মূল মজুরির ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি পাবে।

নতুন কাঠামোয় শ্রমিকদের জন্য ছয়টি এবং কর্মচারীদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। ষষ্ঠ গ্রেডের একজন সাধারণ শ্রমিক এখন থেকে ১১ হাজার ৯০০ টাকা পাবেন, যার মধ্যে মূল মজুরি ৬ হাজার টাকা এবং বিভিন্ন ভাতা বাবদ ২ হাজার ৯০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান জানান, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রেখেই সব পক্ষের সম্মতিতে এই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। তবে শ্রমিক প্রতিনিধিরা বর্তমান বাজারদরের সাথে এই মজুরি সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আয় কম, করের চাপ বেশি: ধনীদের তুলনায় দরিদ্র পরিবারের ওপর ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ

22 November 2026

আশুলিয়া-সাভারে ৬০টির বেশি কারখানা বন্ধ: অস্থিরতায় বাড়ছে বাংলাদেশের ‘কান্ট্রি রিস্ক ফ্যাক্টর’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো: সর্বনিম্ন বেতন ১১,৯০০ টাকা

হালনাগাদ সময় : ০৪:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬