মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৯ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

স্বর্ণের ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা, নতুন দর ২ লাখ ১ হাজার ১৪৬

  • হালনাগাদ সময় : ১০:৪১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও বড় ব্যবধানে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম একলাফে প্রায় ১১ হাজার টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে টানা আট দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমল মোট ২৮ হাজার ৫১৮ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দর সংশোধনের এই তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবারও ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছিল বাজুস।

বাজুসের ঘোষণা অনুযায়ী, নতুন দর অনুযায়ী ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের ডাক দিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

20 November 2026

পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সংক্ষিপ্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্বর্ণের ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা, নতুন দর ২ লাখ ১ হাজার ১৪৬

হালনাগাদ সময় : ১০:৪১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬