মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৬ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ

  • হালনাগাদ সময় : ১০:৩৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাসভবনে পেট্রোলবোমা ও কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জন্য তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সরাসরি দায়ী করেছেন।

রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। সে সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং মূল দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা চালায়। তবে ঘরের ভেতরে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় লোকজনের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরণের বিপদ থেকে রক্ষা পান তার পরিবার।

সাদিক কায়েম আরও উল্লেখ করেন যে, ফ্যাসিস্ট সরকারের দোসররা জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতার ওপর হামলার মাধ্যমে পুনরায় রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কাপুরুষোচিত চোরাগোপ্তা হামলা চালিয়ে তাদের দমানো যাবে না এবং বাংলার মাটিতে ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আয় কম, করের চাপ বেশি: ধনীদের তুলনায় দরিদ্র পরিবারের ওপর ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ

22 November 2026

আশুলিয়া-সাভারে ৬০টির বেশি কারখানা বন্ধ: অস্থিরতায় বাড়ছে বাংলাদেশের ‘কান্ট্রি রিস্ক ফ্যাক্টর’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ

হালনাগাদ সময় : ১০:৩৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬