সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীবন্দর ও ঘাঁটিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ঢাকার সদরঘাটসহ চট্টগ্রাম, খুলনা, মোংলা এবং বরিশালের নির্ধারিত নেভাল বার্থ ও লঞ্চ টার্মিনালে সাধারণ দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শিশু-কিশোর ও নারী-পুরুষসহ সব বয়সের মানুষ নৌবাহিনীর জাহাজ ও এর বিভিন্ন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান। নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের সার্বিক সহযোগিতা করেন এবং জাহাজের বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে ধারণা দেন।
এই আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর ভূমিকা ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে।





















