প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। রোববার (২২ নভেম্বর) সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। এবারের মেলায় মোট ৩৮০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন।





















