মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৮ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শনিবার সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে সংবর্ধনা

  • হালনাগাদ সময় : ১০:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আগামীকাল শনিবার (২১ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কূটনীতিকরা অংশ নেবেন।

দিবসটির কর্মসূচি শুরু হবে দেশের সব সেনানিবাস ও স্থাপনার মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

তিন বাহিনীর প্রধানগণ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, প্রধানমন্ত্রী আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন।

বিকেল ৪টায় সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরাও আমন্ত্রিত হয়েছেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শনিবার সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে সংবর্ধনা

হালনাগাদ সময় : ১০:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬