মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৫ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সশস্ত্র বাহিনী দিবস: ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ

  • হালনাগাদ সময় : ১০:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শনিবার) ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকার নির্দিষ্ট সড়ক দিয়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে সেনানিবাসের রাস্তাগুলো যানজটমুক্ত রাখার লক্ষ্যে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কে যান চলাচলে এ বিধিনিষেধ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। অন্য সব যানবাহনকে নির্ধারিত সময়ে সেনানিবাস এলাকার ভেতর দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আয় কম, করের চাপ বেশি: ধনীদের তুলনায় দরিদ্র পরিবারের ওপর ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ

22 November 2026

আশুলিয়া-সাভারে ৬০টির বেশি কারখানা বন্ধ: অস্থিরতায় বাড়ছে বাংলাদেশের ‘কান্ট্রি রিস্ক ফ্যাক্টর’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সশস্ত্র বাহিনী দিবস: ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ

হালনাগাদ সময় : ১০:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬