বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যকার পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ (USS Warrior)।
রোববার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেডের নেতৃত্বে যুদ্ধজাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটিতে পৌঁছায়। এ সময় সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র বাজিয়ে মার্কিন প্রতিনিধিদলকে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে সোমবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই যৌথ মহড়ার মূল লক্ষ্য সমুদ্রপথের নিরাপত্তা জোরদার এবং উভয় দেশের নৌবাহিনীর মধ্যে কৌশলগত সমন্বয় ও যৌথ অভিযানের সক্ষমতা বৃদ্ধি করা। আগামী ৫ নভেম্বর এই মহড়া শেষ হওয়ার কথা রয়েছে।


























