মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪০ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে ৪২ বিজিবি

  • হালনাগাদ সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তে নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী।

সোমবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশে সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রাতে কার্যকর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট স্থাপন করা হয়েছে এবং দুর্গম এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয়দের সহযোগিতা একান্ত কাম্য। কোনো ফেরারি আসামি বা সন্দেহভাজন ব্যক্তির অনুপ্রবেশের চেষ্টা দেখলে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পরিচ্ছন্নতা অভিযানের প্রচারে পুরোনো ও এআই ছবি ব্যবহার, বরগুনা পৌরসভায় বিতর্ক

22 November 2026

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে ৪২ বিজিবি

হালনাগাদ সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬