মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৬ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

১২ দিনের ব্যবধানে স্ত্রী ও নবজাতক সন্তানকে হারিয়ে দিশেহারা ফেনীর নিজাম

  • হালনাগাদ সময় : ০৬:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, তারপর নতুন সংসারে এসেছিল প্রথম কন্যাসন্তান। কিন্তু সন্তান জন্মদানের মাত্র সাতদিনের মাথায় মারা যান স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। স্ত্রীর সেই বিয়োগব্যথা কাটিয়ে ওঠার আগেই ১২ দিনের ব্যবধানে মারা গেছে তাদের একমাত্র নবজাতক কন্যা রুমাইসা।

প্রিয় দুই মানুষকে পর পর হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে নিজাম উদ্দিন মিলন। মায়ের কবরের পাশেই শেষ নিদ্রায় শায়িত করা হয়েছে অবুঝ শিশু রুমাইসাকে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত সম্পর্কের সূত্রে ২০২৫ সালে বিয়ে করেন মিলন ও সুমাইয়া। সম্প্রতি ফেনীর একটি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সুমাইয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্ত্রীর মৃত্যুর পর নবজাতককে নিয়ে বাড়ি ফেরেন স্বজনেরা। কিন্তু বুধবার বিকেলে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রুমাইসাও মারা যায়। একই রাতে মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে। পর পর স্ত্রী ও সন্তানকে হারিয়ে স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১২ দিনের ব্যবধানে স্ত্রী ও নবজাতক সন্তানকে হারিয়ে দিশেহারা ফেনীর নিজাম

হালনাগাদ সময় : ০৬:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬