মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৯ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

  • হালনাগাদ সময় : ০২:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির কক্ষে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে এক উপ-পরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে। তিনি সশস্ত্র উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনের সময় সার্ভিস পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি ছোড়েন তিনি। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হলেও সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পুলিশ সদস্য তার নিজের নামে ইস্যুকৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা আসার পর কথা বলে পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আট বছর পর সাফ ফুটবল টুর্নামেন্ট: বাংলাদেশ কি প্রস্তুত?

04 November 2026

সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুড়ল ওসির গাড়ি, আহত অর্ধশতাধিক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

হালনাগাদ সময় : ০২:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬