মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৬ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরাতে পিরোজপুরে মাইকিং

  • হালনাগাদ সময় : ১২:০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ, সন্ধ্যার পর বাইরে আড্ডা দেওয়া এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তিকে এর অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছে উপজেলা প্রশাসন। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিং করে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হচ্ছে।

প্রচারণায় জানানো হয়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাগরিবের পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে পারবে না। সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখতে হবে। ১৮ বছরের কম বয়সীদের কাছে বিড়ি-সিগারেট বিক্রি করা যাবে না। এ ছাড়া স্কুল চলাকালে শিক্ষার্থীদের দোকানে বসে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পাশাপাশি ছোট শিশুদের ডোবা, পুকুর, খাল ও নদী থেকে দূরে রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ফিরিয়ে আনা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং পরীক্ষার ফলাফলের মান উন্নয়নে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এসব নির্দেশনা মেনে চলতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরাতে পিরোজপুরে মাইকিং

হালনাগাদ সময় : ১২:০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬