মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৪ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকার চেক

  • হালনাগাদ সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফেনী জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ৩৬টি পরিবারের মাঝে ১ কোটি ৬৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন।

চেক বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে পরিকল্পিতভাবে সড়ক নির্মাণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আমি ব্যক্তিগতভাবে সংসদে প্রস্তাব উত্থাপন করব। দুর্ঘটনায় অনেকে পরিবারের সদস্য হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আপনাদের ক্ষতির জন্য আমরা ব্যথিত। আপনাদের এই ক্ষতি অপূরণীয়। তবে সরকার যে সহযোগিতা করছে, এটি অনেক বড় প্রাপ্তি। আমরা চেষ্টা করব, ক্ষতিপূরণের পরিমাণ যেন আরও বাড়ানো হয়।

তিনি আরও বলেন, জনগণের চলাচলের ধরন ও প্রয়োজন অনুযায়ী সড়ক সম্প্রসারণ, পথচারী ও চালকদের সচেতনতা—সবকিছুর সমন্বয়ের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা কাজ করব। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতির কোনো আর্থিক মূল্যায়ন হয় না। এমন অপূরণীয় ক্ষতি অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এ জন্য চালক, যাত্রীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) আল ফয়সাল জানান, সহায়তা পাওয়া ৩৬টি পরিবারের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জনের পরিবারকে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ১ কোটি ৫৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত ও আহত পাঁচজনকে মোট ১১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক গ্রহণের সময় বাবা হারানো রায়হানুল ইসলাম ভূঞা, তন্দ্রা মনি দেবীসহ অন্যান্য উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। উপকারভোগী রায়হানুল ইসলাম ভূঞা বলেন, বাবাসহ একসঙ্গে মাগরিবের নামাজ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি গাড়ি চাপা দিলে আমার বাবা মারা যান। পরবর্তী সময়ে আবেদনের পরিপ্রেক্ষিতে সহায়তার চেক পেয়ে অনেক উপকৃত হয়েছি।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ ইন্সপেক্টর আলী আশরাফ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন খান নয়ন, বাস মালিক সমিতির সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন। এছাড়া অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, সংসদ সদস্যের ছেলে রাশেদ ইকবাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফরহাদ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

04 November 2026

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকার চেক

হালনাগাদ সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬