মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৭ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

  • হালনাগাদ সময় : ০৮:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার শুভ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবউল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সব উপজেলায় একযোগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবউল্লাহ বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা সম্ভব হবে।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ নাথ বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে মোরেলগঞ্জের শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে নতুন ক্রীড়া প্রতিভা বিকাশের পথ সুগম হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

04 November 2026

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

হালনাগাদ সময় : ০৮:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬