মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৫ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ

  • হালনাগাদ সময় : ০৫:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা অচল হয়ে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল পুনরায় শুরু হয়।

সোমবার সকাল ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ঝুট কাপড় ও কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেন তারা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা। প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হলেও তারা অবস্থান ধরে রাখে। পরে পুলিশ ধাওয়া দিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর ১২টার পর মহাসড়কে পর্যায়ক্রমে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে একদল শ্রমিক সড়ক অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। জনগণের দুর্ভোগ লাঘব ও নিরাপত্তা নিশ্চিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ

হালনাগাদ সময় : ০৫:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬