প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নিয়েছেন। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত ও নতুন আইনের খসড়া অনুমোদনের জন্য বৈঠকে উপস্থাপনের কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব। সেখানে বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হবে।





















