মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫৪ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাভারে শ্রমিক অসন্তোষ ও সহিংসতায় জড়িত অনেকে আটক: ঢাকা জেলা পুলিশ সুপার

  • হালনাগাদ সময় : ১০:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় পোশাক খাতের শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, কারখানা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিভিন্ন এলাকা থেকে অনেককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে আশুলিয়া-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, বিভিন্ন পয়েন্টে শিল্প পুলিশ, আশুলিয়া থানা ও সাভার থানা-পুলিশ অভিযান চালিয়ে বিশৃঙ্খলাকারীদের গ্রেপ্তার করেছে। যারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে, পোশাক কারখানায় হামলা চালিয়েছে এবং শ্রমিকদের আহত করার চেষ্টা করেছে, তাদের অনেককেই চিহ্নিত করে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন স্থানে পুলিশের বিচ্ছিন্ন অভিযান এখনও অব্যাহত রয়েছে। অভিযান শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে সমন্বিত তথ্য নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাভারে শ্রমিক অসন্তোষ ও সহিংসতায় জড়িত অনেকে আটক: ঢাকা জেলা পুলিশ সুপার

হালনাগাদ সময় : ১০:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬