মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৩ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্র শর্ত মানলে দু’দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান

  • হালনাগাদ সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র যদি তেহরানের দেওয়া শর্তগুলো মেনে নেয়, তবে মাত্র দুই দিনের মধ্যে কৌশলগত গুরুত্বসম্পন্ন হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দিতে প্রস্তুত ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ অবস্থান পরিষ্কার করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘দুই দিনের স্বল্প সময়ের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি ইরানের সদিচ্ছা ও ইতিবাচক মনোভাবের বড় প্রমাণ।’

তিনি আরও উল্লেখ করেন, ইরানের মূল দাবিগুলো পূরণ করা হলে খুব দ্রুত হরমুজ প্রণালির সার্বিক নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আলোচনার পথ উন্মুক্ত করা সম্ভব হবে। মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে ওয়াশিংটনের কাছে তেহরানের বার্তা পৌঁছানো হচ্ছে, ফলে সিদ্ধান্ত নেওয়ার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির পর থেকে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের মূল রুট হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ জোরদার করে ইরান। ইরানের অনুমতি ছাড়া জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ জারি করে তেহরান, যার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে।

ইরানের দাবির মধ্যে রয়েছে অঞ্চলের সব যুদ্ধের অবসান, বিদেশে বাজেয়াপ্ত ইরানি সম্পদ মুক্তি দেওয়া, দেশটির তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং মার্কিন নৌ-অবরোধের সমাপ্তি।

ইসমাইল বাকাই জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক আগ্রাসন বা হামলা চালানো হলে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুক্তরাষ্ট্র শর্ত মানলে দু’দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান

হালনাগাদ সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬